ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে : আলী রীয়াজ

উচ্চকক্ষের কাঠামো নিয়ে সিদ্ধান্ত নিতে আর মাত্র দুই থেকে তিন দিন অপেক্ষা করতে হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রোববার (২০ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সূচনা পর্বে তিনি এ কথা জানান।

ড. আলী রীয়াজ বলেন, উচ্চকক্ষ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তিনি আরও জানান, ৩১ জুলাইয়ের মধ্যে কমিশন সনদ প্রস্তুত করার জন্য কাজ করছে।

এছাড়া, তিনি আজকের আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী হিসেবে একাধিক মেয়াদে থাকার বিষয় নিয়েও আলোচনা হবে বলে জানান।

কমিশন সহ-সভাপতি বলেন, বিএনপি, জামায়াতসহ চারটি রাজনৈতিক দল থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব এসেছে। আজকের আলোচনায় কমিশনের প্রস্তাবের সঙ্গে তাদের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে।

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন ড. আলী রীয়াজ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে : আলী রীয়াজ

আপডেট সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫