ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর

ভাঙচুর শুরু করলে সক্রিয় হয় সেনাবাহিনী

কক্সবাজারে এনসিপির সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদকে ‘গডফাদার’ ডেকেছেন নাসিরউদ্দীন পাটোয়ারী। এ ঘটনায় নিয়ে জেলা বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আজ শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে আয়োজিত এক সমাবেশে নাসিরউদ্দীন পাটোয়ারী এ কথা বলার পর ভাঙচুর শুরু করে জেলা বিএনপি। এরপর বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

পাটোয়ারী বলেন, ‘আগে শামীম ওসমান ছিল নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে।’

এভাবেই বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, ‘ঘের দখল করছে, মানুষের জমি দখল করছে, চাঁদাবাজি করছে। আবার শুনি সে নাকি সংস্কার বোঝে না! কক্সবাজারের জনতা সংস্কারবিরোধী কাউকে মেনে নেবে না। যারা পিআর (পাবলিক রিলেশনস) বোঝে না, রাজপথেই তাদের ঠেকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।’

পাটোয়ারীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিকেল ৪টার পরেই জেলা বিএনপি কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছে। এদিকে চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা চালিয়েছে বিএনপি। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাউদ্দিনকে ‘গডফাদার’ ডাকায় উত্তাল কক্সবাজার, এনসিপির সমাবেশে ভাঙচুর

আপডেট সময় : ০৬:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫