ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শুধু মডেল মসজিদের সভাপতি হবেন সরকারি কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

দেশের সব মসজিদ নয়, শুধু মডেল মসজিদের সভাপতির দায়িত্ব পালন করবেন সরকারি কর্মকর্তারা। একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন।

নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।

এর আগে শুক্রবার খুলনায় ইমাম সমাবেশে উপদেষ্টার দেওয়া এক বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। যেখানে উপদেষ্টার বক্তব্য হিসেবে প্রচার করা হয়, সারাদেশের সব মসজিদের সভাপতি হবেন সরকারি কর্মকর্তারা।

অনেকেই এমন বক্তব্যের সমালোচনা করায় রাতেই নিজের ফেসবুক পেজে পোস্ট করেন ধর্ম উপদেষ্টা।

পোস্টে তিনি লিখেছেন, খুলনায় ইমামদের এক সমাবেশে প্রদত্ত বক্তব্য মিডিয়ায় যথাযথভাবে উপস্থাপিত হয়নি।

সারাদেশে মডেল মসজিদগুলোর সভাপতি হবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ভিন্ন ধর্মের অনুসারী হলে মুসলিম এডিসি বা মুসলিম এসি ল্যান্ড দায়িত্ব পালন করবেন। মহিলা হলেও একই নিয়ম।

উপদেষ্টা আরও লিখেছেন, মডেল মসজিদগুলো নির্মাণ ও পরিচালনা সম্পূর্ণ সরকারের অর্থায়নে। সুতরাং এর নিয়ন্ত্রণভার থাকবে সরকারের হাতে।

তিনি বলেন, অপর দিকে সারাদেশে ছড়িয়ে থাকা ৩ লাখ বেসরকারি মসজিদের কমিটি, সভাপতি,  সেক্রেটারি কে হবেন তা নির্ধারণ করবেন মুসল্লি, মোতাওয়াল্লি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা। ডিসি অথবা ইউএনও সভাপতি হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ এসব মসজিদ তো বেসরকারি। সরকার এসব মসজিদের ব্যয়ভার বহন করে না। তবে কোনো কমিটির সঙ্গে ইমাম, খতিব ও মুয়াজ্জিনের যদি বিরোধ দেখা দেয় বা সংকট তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি বিষয়টি নিরসনের জন্য প্রশাসনের সহযোগিতা নিতে পারবেন। এটাই হলো মূল প্রতিপাদ্য।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুধু মডেল মসজিদের সভাপতি হবেন সরকারি কর্মকর্তারা : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : ১২:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫