ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

১৫ বছর বয়সেই অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় নওয়াজ কন্যার

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। দীর্ঘ সময় ধরেই অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। বাবার দেখানো সেই পথেই এগিয়ে যাচ্ছেন তার মেয়ে শোরা সিদ্দিকি।

মাত্র ১৫ বছর বয়সেই অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে শোরার একটি অভিনয়ের ভিডিও শেয়ার করেছেন নওয়াজউদ্দিন। ভিডিওতে দেখা যাচ্ছে, ইংরেজি ভাষার একটি দৃশ্যে পারফর্ম করছেন শোরা।

নিখুঁত ডায়লগ ডেলিভারি আর চোখে পড়ার মতো এক্সপ্রেশনে দর্শক-ভক্তরা মুগ্ধ। ভিডিওর ক্যাপশনে নওয়াজ লিখেছেন, ‘Can I come… প্রথম দৃশ্য।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি প্রকাশের পরই তা ভাইরাল হয়ে যায়। নওয়াজের মেয়ের অভিনয় দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কমেন্টবক্স।

একজন লিখেছেন, ‘শোরা যদি বলিউডে আসে, তাহলে সে দারুণ করবে।’ আরেকজন লিখেছেন, ‘সে তার বাবার পথেই হাঁটছে। নওয়াজ নিশ্চয়ই গর্বিত হবেন।’ কেউ লিখেছেন, ‘আমি পরের রাধিকা আপ্তেকে শোরার মধ্যে দেখতে পাচ্ছি।’

পরিচালক রন কাহলোন, যিনি শোরার কর্মশালার প্রশিক্ষক ছিলেন, মন্তব্য করেছেন, ‘ঈশ্বর তার মঙ্গল করুন। ওর সঙ্গে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। এমন প্রতিভা আমি খুব কমই দেখেছি।’

এর আগে নওয়াজউদ্দিন জানিয়েছিলেন, তার মেয়ে নিজেই অভিনয় শেখার ইচ্ছা প্রকাশ করে ক্লাসে ভর্তি হয়েছেন। নওয়াজ বলেছিলেন, ‘আমার মেয়ে আমাকে বলেছিল, আমাকে অভিনয় শিখতে হবে।’

নওয়াজউদ্দিনকে শেষ দেখা গিয়েছিল মে মাসে মুক্তি পাওয়া ‘কোস্টাও’ ছবিতে। সামনে তার ‘সেকশন ১০’, ‘নুরানি চেহরা’, ‘সাঙ্গীন’ ও ‘রাত আকেলি হ্যায় ২’-সহ চারটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ বছর বয়সেই অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় নওয়াজ কন্যার

আপডেট সময় : ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫