ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা নেই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে “জাতীয় সংস্কারক’ ঘোষণা করার ইচ্ছা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১৫ জুলাই) অন্তর্বর্তী সরকারের দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নজরে এসেছে যে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ একটি রিট আবেদনে রুল জারি করেছেন, যেখানে জানতে চাওয়া হয়েছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কেন “জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না। আদেশের অনুলিপি পাওয়ার পর সরকার এই রুলটির জবাব দেবে।

এতে আরো বলা হয়েছে, সরকার স্পষ্ট করে বলতে চায় যে অধ্যাপক ইউনূসকে “জাতীয় সংস্কারক’ ঘোষণা করার ইচ্ছা নেই এবং সরকার অধ্যাপক ইউনূসকে এই ধরনের কোনো উপাধি দেওয়ার পরিকল্পনাও করে না।

বিবৃতিতে বলা হয়েছে, রিট আবেদনকারী নিজেই আবেদনটি দায়ের করেছেন বলে মনে হচ্ছে এবং কী ভিত্তিতে এই নির্দেশনা চাওয়া হয়েছে তা স্পষ্ট নয়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় বিষয়টির সমাধান করবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অধ্যাপক ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছা নেই

আপডেট সময় : ০৭:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫