ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গাজীপুরে চিরুনি অভিযানে আটক ৬৯

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে চিরুনি অভিযান চালিয়ে ৬৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।  মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে টঙ্গীর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ সূত্রে জানা গেছে, শিল্প এলাকা টঙ্গীতে সম্প্রতি ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় যৌথ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনকে আটক করা হয়েছে। টঙ্গী ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ ফরিদুল ইসলাম  বলেন, অভিযান চালিয়ে থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই ছিনতাই, চুরি, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান বলেন, বিশেষ চিরুনি অভিযানে থানায় ২৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জন নিয়মিত মামলার আসামি। এছাড়া অন্যরা ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, চিরুনি অভিযানে থানায় চারজনকে আটক করা হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মহিউদ্দিন আহমেদ বলেন, দুপুর পর্যন্ত বিশেষ চিরুনি অভিযানে মোট ৬৯ জনকে আটক করা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে চিরুনি অভিযানে আটক ৬৯

আপডেট সময় : ০৫:২৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫