ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

শামীম ওসমানের ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের ২ মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান এবং তার স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির সহকারী পরিচালক পিয়াম পাল ও মনিরুল ইসলাম এসব মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১৫ জুলাই) দুদকের মহাপরিচালক মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, শামীম ওসমান সংসদ সদস্য থাকাকালীন দায়িত্বে থেকে ক্ষমতার অপব্যবহার করেন এবং কোনো বৈধ উৎস ছাড়া ৬ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৬৮৯ টাকার সম্পদের মালিক হন। এছাড়া তার নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৯টি হিসাবে মোট ৪৩৯ কোটি ৮২ লাখ ৩৮ হাজার ৫৮০ টাকার লেনদেন শনাক্ত হয়েছে, যা দুদক সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।

এছাড়া শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমানের বিরুদ্ধেও ৩ কোটি ৯ লাখ ৭৫৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা ২৪ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৩১ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে ধরা হয়েছে।

এই প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, তাদের ছেলে ইমতিনান ওসমান এবং মেয়ে লাবীবা জোহার বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত চলছে। ইতোমধ্যে তাদের কাছে সম্পদের হিসাব চেয়ে নোটিশ পাঠিয়েছে দুদক। এই অভিযোগের ভিত্তি হিসেবে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, দুদকের নির্দেশে শামীম ওসমানের দুটি প্লট ক্রোক এবং ২৯টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শামীম ওসমানের ৪৫০ কোটির সন্দেহজনক লেনদেন, দুদকের ২ মামলা

আপডেট সময় : ০৫:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫