ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪ দল

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ২৪৮ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক বাছাইয়ে ফেল করেছে নিবন্ধন চাওয়া নতুন ১৪৪টি দল। এর ফলে ঘাটতি থাকা কাগজপত্র ইসিতে জমা দিতে ১৫ দিন সময় পাচ্ছে নতুন দলগুলো।

মঙ্গলবার (১৫ জুলাই) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হবে। পরবর্তী ধাপে অন্যান্য দলগুলোকেও চিঠি দেওয়া হবে। এক্ষেত্রে ১৫ দিন সময়ের মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি আছে তা পূরণ করতে হবে।

এর আগে গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন দেওয়ার আহ্বান জানিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ বেশকিছু দল আবেদন করলে ২২ জুন পর্যন্ত সময় বাড়ায় সংস্থাটি। ওই সময় পর্যন্ত ১৪৪টি দল ১৪৭টি আবেদন করে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে কোনোটিই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি। তাই প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি দেওয়া হচ্ছে। আর এনসিপিসহ ৮২টি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

ইসির বাছাইয়ে ‘ফেল’ নতুন নিবন্ধন চাওয়া ১৪৪ দল

আপডেট সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫