ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

গুলিবিদ্ধ বলিউড তারকা গোবিন্দা, ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে

নিজের রিভলভারের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা। বর্তমানে আশঙ্কামুক্ত তিনি।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় নিজের রিভলভার পরিষ্কার করার সময়ে ভুলবশত গুলি বের হয়ে তার হাঁটুতে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন গোবিন্দা। যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মুম্বাইয়ের এক হাসপাতালের ক্রিটিকাল কেয়ার বিভাগে ভর্তি রয়েছেন গোবিন্দা। সেখান থেকেই ভক্তদের উদ্দেশে একটি অডিওবার্তা দিয়েছেন এই তারকা।

অভিনেতা বলেন, ‘আমি গোবিন্দা। ভক্তদের আশীর্বাদ, ভগবান ও অভিভাবকদের আশীর্বাদে একটু ভালো আছি। আমার পায়ে গুলি লেগেছে। তবে এখন ভালো আছি। গুলি বের করা হয়েছে। ডাক্তার আগারওয়ালের কাছে আমি কৃতজ্ঞ। যারা আমার দ্রুত আরোগ্য কামনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই।’

হাসপাতাল সূত্রের খবর, অভিনেতার শরীর থেকে অনেকটা রক্তপাত হয়েছে। আপাতত গোবিন্দাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।

প্রসঙ্গত, এদিন সকালেই দুর্ঘটনার খবর সামনে আনেন অভিনেতার ম্যানেজার শশী সিনহা। তিনি জানান, ভোরে কলকাতায় আসার জন্য প্রস্তুত হচ্ছিলেন গোবিন্দা। সে সময় তার লাইসেন্স থাকা রিভলভারটি খাপে ঢোকাতে গিয়ে, হাত থেকে পড়ে যায়। রিভলভারটি মাটিতে পড়তেই সেটি থেকে একটি গুলি বেরিয়ে তার পায়ের হাঁটুতে লাগে।

তিনি বলেছেন, ‘কলকাতায় একটি শো করার জন্য আমাদের সকাল ৬টায় বিমান ছিল, আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দা তার বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। রিভলভারটি আলমারিতে রাখার সময় পড়ে গিয়ে গুলি ছুটে যায়। ঈশ্বরের আশীর্বাদে গোবিন্দার শুধুমাত্র পায়ে আঘাত লেগেছে। গুরুতর কিছু ঘটেনি।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুলিবিদ্ধ বলিউড তারকা গোবিন্দা, ভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন

আপডেট সময় : ০৮:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪