ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল

বিএনপির শীর্ষ নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে সংগঠিত বিভিন্ন হত্যাকাণ্ডে বিএনপির শীর্ষ নেতৃত্বের নাম জড়িয়ে তাদের চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে। 

মিটফোর্ড হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে কি না, তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ রয়েছে বলেও জানান ফখরুল।

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা উদঘাটন করা হবে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতায় না থাকা সত্ত্বেও একটি বিশেষ দলের মিছিল ও অশ্লীল স্লোগানের মাধ্যমে দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের জন্য হুমকি।

গুটিকয়েক দলের স্বার্থে দেশকে ব্যর্থতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের যেকোনো প্রচেষ্টা আমরা রুখে দেব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতৃত্বের চরিত্রহননের চেষ্টা হচ্ছে : ফখরুল

আপডেট সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫