ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

গুরুতর আহত আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী

ভোলার বোরহানউদ্দিনে দাবি করা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী নামের এক বৃদ্ধকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে বিএনপির কর্মী সুফিয়ানের বিরুদ্ধে। রবিবার (১৩ জুলাই) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত বাড়ির দরজার চৌরাস্তা নামক স্থানে সেলিমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

আহত আলী আকবর ওরফে কাঞ্চন মিয়াজী বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি একজন কৃষক। অভিযুক্ত সুফিয়ান ওই এলাকার মোজাম্মেল হক কাজল পঞ্চায়েতের ছেলে।

ভুক্তভোগী আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে হুমায়ুন কবির অভিযোগ করেন, পৌর ৪ নম্বর ওয়ার্ডের বিএনপির কর্মী সুফিয়ান তাঁর বাবার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় বাবাকে কুপিয়ে গুরুতর জখম করেন সুফিয়ান। গুরুতর অবস্থায় বাবাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিতে গেলে থানার মধ্যে হামলার শিকার হন আলী আকবর কাঞ্চন মিয়াজীর ছেলে হুমায়ুন কবির। থানার মধ্যে পুলিশের সামনে দ্বিতীয়বার হামলার চেষ্টা করেন হামলাকারী সুফিয়ান। সুফিয়ান প্রকাশ্যে হুমকিসহ হামলা চালানোর চেষ্টা করেন বাদীর ওপর। এ সময় সুফিয়ানকে আটক করার চেষ্টা করে পুলিশ। পরে তাঁর সঙ্গে থাকা বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের সহায়তায় থানা থেকে পালিয়ে যান হামলাকারী সুফিয়ান।

অভিযুক্ত সুফিয়ানের বাবা মোজাম্মেল হক কাজল পঞ্চায়েত জানান, তাঁর ছেলে সুফিয়ান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। চাঁদার টাকা দিতে রাজি না হাওয়ায় একই এলাকার কৃষকের ওপর হামলা চালিয়েছে। তিনি তাঁর চাঁদাবাজ ছেলেকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদদীন খান বলেন, সুফিয়ান বিএনপির একজন সমর্থক। তবে দলে তাঁর কোনো পদ-পদবি নেই। জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছিদ্দিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে

আপডেট সময় : ১১:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫