ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বাংলাদেশিসহ ২৫ ভুয়া ‘সাধু’ আটক

আটক ‘ভুয়া’ সাধু। ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে সাধুবেশে ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে প্রতারণার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

পুলিশের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্যের রাজধানী দেহরাদুনে ‘অপারেশন কালনেমি’ নামের একটি বিশেষ অভিযানের আওতায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে শুরু হওয়া এই অভিযানটির মূল উদ্দেশ্য হলো—ধর্মের নাম ব্যবহার করে প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা প্রতিহত করা।

গ্রেপ্তারকৃতদের কারও কাছেই ধর্ম বা জ্যোতিষশাস্ত্রসংক্রান্ত কোনো সঠিক জ্ঞান কিংবা বৈধ নথিপত্র ছিল না বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

খবরে বলা হয়, ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। যার নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তার বাড়ি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়। তাকে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তরা ভারতের বিভিন্ন রাজ্য—যেমন উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামের বাসিন্দা। তাদের অতীত রেকর্ড ও পরিচয়পত্র খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের ধারণা, এসব ব্যক্তি সাধুবেশে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতারণা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিলেন। প্রশাসন জানিয়েছে, জনআস্থার অপব্যবহারকারী এমন ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ ধরনের ভুয়া সাধু বা সন্দেহজনক ধর্মীয় ব্যক্তিত্বকে কোথাও দেখা গেলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দিতে অনুরোধ জানিয়েছে দেহরাদুন পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ভারতে বাংলাদেশিসহ ২৫ ভুয়া ‘সাধু’ আটক

আপডেট সময় : ০৬:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫