ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলের মালয়েশিয়া কমিটির সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ড. ফয়জুল হক।

শনিবার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ ঘোষণা দেন।বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলার পর দলীয় মতাদর্শে বিরোধের কারণে তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ড. ফয়জুল হক জানান, ২০১৫ সাল থেকে বিএনপির সঙ্গে সম্পৃক্ত থেকে দেশের ভিতরে ও বাইরে ইসলামপন্থি ও সমাজকেন্দ্রিক রাজনীতির পক্ষে কাজ করেছেন। ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলীয় মনোনয়নের প্রত্যাশী ছিলেন বলেও জানান তিনি।

তবে সাম্প্রতিক সময়ে বিএনপির রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এবং ৫ আগস্টের ঘটনার পর বামঘেঁষা মতাদর্শের দিকে ঝুঁকির বিষয়টি তাকে হতাশ করেছে।

বিবৃতিতে তিনি বলেন, ইসলামপন্থিদের বিরুদ্ধে দলের কিছু বক্তব্য আওয়ামী লীগের বক্তব্যের সঙ্গে বিস্ময়করভাবে মিলে যাচ্ছে। এতে একজন ডানপন্থি রাজনীতিক হিসেবে নিজেকে কোণঠাসা অনুভব করছি।

তিনি আরও বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি কোনোটিকেই সমর্থন করি না। আমি চেয়েছি একটি ন্যায়ভিত্তিক, মানবতাকেন্দ্রিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন রাজনীতি করতে। দলীয় স্বার্থ নয় দেশ ও সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি তিনি সম্মান জানিয়ে বলেন, তাদের অবদানের কথা আমি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো।

রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে ড. ফয়জুল হক বলেন, আমি ইনশাআল্লাহ ঝালকাঠী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব। ধর্মীয় মূল্যবোধ, মানবতা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রতিশ্রুতি।

এ ব্যাপারে ড. ফয়জুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল

আপডেট সময় : ০১:২৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫