ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল সেই যুবদল নেতাকে গুলির পরে, কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা।

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে ভাইরাল হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ১ টার সময় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার দুপুরে বাড়ির সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুব। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। মাহবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে তার কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।

এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর এলাকায় বেপরোয়া হয়ে ওঠেন মাহবুব। মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে আগেও কয়েকবার মাহবুবের ওপর হামলা হয়।

নিহত মাহবুবুর রহমান খুলনার দৌলতপুরের পশ্চিম মহেশ্বরপাশার বাসিন্দা ছিলেন। তিনি যুবদলের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত সম্পৃক্ত ছিলেন। যদিও গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে হামলার সময় তাকে অস্ত্র হাতে কুয়েট ক্যাম্পাসে দেখা গেলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। সে থেকে তিনি কোনো দায়িত্বে ছিলেন না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে অস্ত্র হাতে ভাইরাল সেই যুবদল নেতাকে গুলির পরে, কুপিয়ে পায়ের রগ কেটে হত্যা।

আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫