ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

গাজা উপত্যকার খান ইউনিসে ভয়াবহ এক বিস্ফোরণে ইসরায়েলি সেনাদের ওপর ভবন ধসে পড়লে কমপক্ষে এক সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হন।আহতদের মধ্যে একজন নারী প্যারামেডিক গুরুতর অবস্থায় রয়েছেন।

খবর শাফাক নিউজের ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গোলাগুলি শুরু হয় এবং ইসরায়েলি সেনারা হামলার মুখে পড়ে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের এলাকা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে এটি কোথায় আঘাত হেনেছে বা ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। অন্যদিকে এ সহিংসতা চলাকালেও যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে। হামাস কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনার প্রতি সমর্থন জানিয়ে বলেছে, তারা শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী।

ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এক বা দুই সপ্তাহের মধ্যে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়ন হতে পারে।

তবে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় ইতি টেনে আরও কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।বিপরীতে পররাষ্ট্রমন্ত্রী গিডেওন সা’আর নেতানিয়াহুর কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন দিয়ে বলেছেন, রাজনৈতিক চাপ উপেক্ষা করে একটি সমঝোতায় পৌঁছাতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

গাজায় বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ১২:২১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫