ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘শতভাগ ক্রিকেট খেলব’, টি-টোয়েন্টি সিরিজের আগে লিটন

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

টেস্ট এবং ওয়ানডে সিরিজে হারের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টাইগারদের পারফরম্যান্স ভালো না। এমন দুর্দশা থেকে বের হতে উপায় হতে পারে একটি ভালো জয়। লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দারুণ এক জয়ই হতে পারে টাইগারদের জন্য ছন্দে ফেরার উপায়।

অধিনায়ক লিটন দাসও মাঠে নিজেদের সেরাটা দিয়ে খেলার কথা জানিয়েছেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে, টি-টোয়েন্টি সিরিজ টি-টোয়েন্টি সিরিজের জায়গায় আছে। আলাদা ফরম্যাট। সবাই জানি এই ফরম্যাটে কীভাবে খেলতে হয়, সেটাই চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করব (ছন্দে ফেরার)। তবে সহজ হবে না। তারা তাদের হোম কন্ডিশনে বেটার সাইড। আমরা চেষ্টা করব আমাদের ১০০% ক্রিকেট খেলার। বাকিটা দেখা যাক।

তৃতীয় ও শেষ ওয়ানডের ভেন্যু পাল্লেকেলেতে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই উইকেটে বাংলাদেশ কতজন পেসার একাদশে রাখতে পারে এমন প্রশ্নের জবাবে লিটন জানান, আমার মনে হয়েছে উইকেট খুব ভালো। দুই সাইডেই। পেসার–স্পিনার সবাই সুবিধা পেয়েছে। ব্যাটিং যে ভালো করেছে সেও করতে পেরেছে। কালকে এসে দেখে আমাদের চিন্তা-ভাবনা করব।

লেগস্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন ওয়ানডে স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি। যদিও প্রথম ওয়ানডের আগে ইনজুরিতে পড়েন তিনি। টি-টোয়েন্টিতে রিশাদের ফেরা নিয়ে সরাসরি না বললেও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছেন লিটন, খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার বাংলাদেশের জন্য। এটা ভালো ব্যাপার যে সে আমাদের সঙ্গেই আছে।

পাকিস্তানের বিপক্ষে গত মাসে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর কয়েকদিনের বিরতি শেষে শ্রীলঙ্কায় এক মাসের মাঝে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ চলছে। মাঝে তেমন বিরতি না পাওয়া প্রসঙ্গে টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে এমন সময় আসবে। বিপিএলে খেললে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলতে হয়। মনে হয় না খুব একটা এফেক্ট পড়বে, কারও পড়লে আমরা অবশ্যই ম্যান ম্যানেজমেন্টের ব্যাপারে চিন্তা করব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘শতভাগ ক্রিকেট খেলব’, টি-টোয়েন্টি সিরিজের আগে লিটন

আপডেট সময় : ১০:৫০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫