ঢাকা ০৩:০২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আসামির কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।

বুধবার (৯ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এ আবেদন মঞ্জুর করেন।

সোয়া ১০ টার দিকে আদালতের হাজতখানা থেকে তাকে এজলাসে তোলা হয়। এসময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে তাকে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা অবস্থায় কাঁদতে দেখা গেছে। এসময় তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান, আদালতে এসে তিনি খবর পান যে, তার নিকট আত্মীয় মারা গেছেন। এজন্য তিনি শোকাহত হন।গত বছরের ১৫ আগস্ট সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আসামির কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পলক

আপডেট সময় : ০৪:০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫