ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দীপিকা পাড়ুকোন বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মধ্যকার ‘স্পিরিট’ ছবির বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন জনপ্রিয় পরিচালক অনুরাগ বসু। দীপিকার আট ঘণ্টার কাজের সময়সীমা নিয়ে বলিউডে যখন পক্ষে-বিপক্ষে নানা মত, তখন দীপিকাকে সমর্থন করে কথা বললেন অনুরাগ।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে দীপিকার কাজ করার কথা থাকলেও পরে তিনি সরে আসেন। অভিযোগ ওঠে, অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ার পাশাপাশি দীপিকা নাকি দিনে আট ঘণ্টার বেশি কাজ করতে রাজি ছিলেন না।

পরিচালক এটি মানতে নারাজ হওয়ায় শেষ পর্যন্ত দীপিকা ছবিটি থেকে বেরিয়ে আসেন। এই ঘটনা নিয়ে বলিউডের অনেক তারকা তাদের মতামত জানিয়েছেন। কেউ কেউ বলেছেন কাজের প্রয়োজনে বাড়তি সময় দিতেই হয়, আবার অনেকেই দীপিকার এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

এই প্রসঙ্গে ‘মেট্রো ইন দিনো’ ছবির পরিচালক অনুরাগ বসু বলেন, আমি নিজেই দীর্ঘ সময় ধরে কাজ করা পছন্দ করি না, তাই আমার ক্ষেত্রে এই অভিযোগ কাজ করে না। আমার সঙ্গে যারা কাজ করেন, সেই অভিনেতা-অভিনেত্রীরা আমার সঙ্গে কাজ করে কোনো চাপ অনুভব করেন না। আমাদের সকলকে নিয়েই কাজ করতে হয়, তাই সবার কথাই চিন্তা করতে হয়।

তার কথায়, আমি চাই আমার অভিনেতারা সবসময় হাসিখুশি থাকুক। মানসিক চাপ থাকলে চরিত্র ছবির পর্দায় ঠিকভাবে ফুটে উঠবে না। আমি শুটিং শুরু হওয়ার আগে খুব বেশি তথ্য দিই না কাউকে, তারা কাজ করতে এসেই সেই চরিত্রটিকে আবিষ্কার করেন। বহু বছর ধরে এই পদ্ধতি অনুসরণ করে আসছি আমি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দীপিকা পাড়ুকোন বিতর্কে এবার মুখ খুললেন অনুরাগ

আপডেট সময় : ০২:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫