ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীন যাচ্ছেন জামায়াত আমির

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এটি দলটির একটি স্বতন্ত্র সফর। আগামী ১১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত এ সফর চলবে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নিজেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

৯ সদস্যের এই প্রতিনিধি দলে থাকছেন জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা।

সফর উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাস একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য রাখেন। পরে দূতাবাসের ফেসবুক পেজে অনুষ্ঠানের ছবি ও বিবরণ প্রকাশ করা হয়।

এর আগে, গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সেটিও ছিল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে।

এছাড়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির বিভিন্ন প্রতিনিধি দল পূর্বেও চীন সফরে গিয়েছিল।

৫ আগস্ট ২০২৪ সালের সহিংস ঘটনার পর বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, ছাত্র ও সাংবাদিকদের নিয়ে গঠিত প্রতিনিধিদলগুলো একের পর এক চীন সফর করেছে।

সাম্প্রতিক সময়ে চীন সফররত বিএনপি প্রতিনিধিদলের সঙ্গেও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার সকালে সাক্ষাৎ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

চীন যাচ্ছেন জামায়াত আমির

আপডেট সময় : ০২:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫