ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

চলচ্চিত্র অভিনেতা ও ব্যবসায়ী মনোয়ার হোসেন ডিপজল ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী এ মামলা দায়ের করেন। মামলার আবেদনের পর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে (সিআইডি) নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও বিভিন্ন সময়ে ডিপজলের বিরুদ্ধে হত্যা মামলা, অস্ত্র মামলা এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সংক্রান্ত আইনি জটিলতায় তার নাম উঠে এসেছে।

ডিপজল বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৫:০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫