ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ঢাকা-ওয়াশিংটন শুল্ক চুক্তি দু’পক্ষের জন্যই লাভজনক হবে, আশা প্রেস সচিবের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশায় রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক (উইন-উইন) হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। 

পোস্টে প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনা নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধিদলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও রয়েছেন। সোমবার বাংলাদেশ একটি চিঠি পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে, যেখানে জানানো হয়েছে যে, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করবে।

তিনি বলেন, এ অবস্থায় বাংলাদেশ দল এরই মধ্যে আমেরিকান প্রতিনিধি দলের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই আলোচনায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন শেখ বশিরউদ্দিন। ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তির প্রত্যাশায় রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে বলে আশা করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-ওয়াশিংটন শুল্ক চুক্তি দু’পক্ষের জন্যই লাভজনক হবে, আশা প্রেস সচিবের

আপডেট সময় : ১২:১৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫