ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’

এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি আশা প্রকাশ করেন, চূড়ান্ত হিসাবে এই অংক আরও কিছুটা বাড়বে।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‌‘ঢাকা কাস্টমস হাউজের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রয়েছে। এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী বা সেবাগ্রহীতা হয়রানির অভিযোগ করেননি, যা একটি ইতিবাচক দিক।’

এ সময় তিনি কর্মকর্তাদের দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান। আব্দুর রহমান খান বলেন, ‘ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন, সে ব্যাপারে কর্মকর্তাদের সতর্ক থাকতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে রক্ষা করতে হবে।’

সম্প্রতি এনবিআরের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে চেয়ারম্যান বলেন, ‘এনবিআরে আতঙ্কের কোনো কারণ নেই। সবাইকে একটি দল হিসেবে একযোগে কাজ করতে হবে।’

তবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘উল্লেখযোগ্য অপরাধের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

‘নতুন অর্থবছরে রাজস্ব আদায় ৩ লাখ ৬৮ হাজার ১৭৭ কোটি টাকা’

আপডেট সময় : ০৫:০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫