ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু, মির্জা ফখরুলের সমবেদনা

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য গুনগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।

এদিকে, মায়ের ইন্তেকালে মাহমুদুর রহমানকে সমবেদনা জানাতে তার গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া সেখানে আরও আসেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন ও দেলাওয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদীসহ বিশিষ্ট ব্যক্তিগণ ও আত্মীয়-স্বজন।

উল্লেখ্য, অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন।

মরহুমার জানাযা  বাদ জোহর গুলশান আজাদ মসজিদের ইমাম  মাওলানা  আব্দুল করিম ইমামতিতে  অনুষ্ঠিত হয়। এরপর জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যু, মির্জা ফখরুলের সমবেদনা

আপডেট সময় : ০৪:০৫:১২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫