ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মালয়েশিয়া থেকে যাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে তারা কোনো জঙ্গি নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার কারণে মালয়েশিয়া সরকার তাদেরকে ফেরত পাঠিয়েছে।

রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার পুলিশ যেটা দাবি করেছে, সে ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। মালয়েশিয়া থেকে সরকারি পর্যায়ে কোনো মেসেজ পাওয়া যায়নি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ধরনের জঙ্গি নেই। আপনাদের সহযোগিতায় জঙ্গি নির্মূল করা হয়েছে। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গি নিয়ে কোনো তথ্য আপনারা দিতে পেরেছেন? যেহেতু জঙ্গি নাই, আপনারা তথ্য দিতে পারেননি। আগে ছিল, আপনারা তথ্য দিয়েছেন।

 স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের ফলে রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কী পরিমান বাধাগ্রস্ত হয়েছে এবং এখন সেটি সচল রয়েছে কিনা, সেটি জানার জন্যই রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন করা হয়েছে। কৃষি পণ্যের এক্সপোর্ট বেড়ে যাওয়ায় কোল্ড স্টোরেজ বড় করা হবে বলেও জানান তিনি।
আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া থেকে যাদেরকে ফেরত পাঠানো হয়েছে তারা জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৩:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫