ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইসরাইলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

ইসরাইলি আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণের আহ্বানে সাড়া দেবে না লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  শুক্রবার (৪ জুলাই) হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এ কথা বলেন। হিজবুল্লাহর আল-মানার টিভি চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। 

নাইম কাসেম বলেন, ‘যারা প্রতিরোধ গোষ্ঠীর (হিজবুল্লাহ) অস্ত্র সমর্পণের দাবি করে, তাদের কাছে প্রথমে আগ্রাসন প্রত্যাহারের দাবি করুন। দখলদারিত্বের সমালোচনা না করে কেবল যারা প্রতিরোধ করে তাদের অস্ত্র ত্যাগ করার দাবি করা অযৌক্তিক। ’

তিনি বলেন, ‘যারা আত্মসমর্পণের প্রস্তাব গ্রহণ করে তাদের সেই সিদ্ধান্তের পরিণতি ভোগ করতে হবে, তবে আমরা কখনই তা গ্রহণ করব না। ’

কাসেম আরও বলেন, ‘মাতৃভূমি রক্ষার জন্য কারও অনুমতির প্রয়োজন হয় না, এবং যখন প্রতিরক্ষার জন্য একটি গুরুতর এবং কার্যকর বিকল্প প্রস্তাব করা হয়, তখন আমরা সমস্ত বিবরণ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ’

এর আগে গত ১৯ জুন বৈরুত সফরকারে সিরিয়ায় নিযুক্ত মার্কিন প্রেসিডেন্টের দূত থমাস ব্যারাক লেবাননের কর্মকর্তাদের কাছে পেশ করা একটি প্রস্তাবের খসড়া প্রতিক্রিয়া পাঠানোর প্রস্তুতি নিচ্ছে লেবানন।

বুধবার লেবাবনের একজন কর্মকর্তা আনাদোলুকে বলেন, ‘ব্যারাকের প্রস্তাবটি তিনটি প্রধান বিষয়কে ঘিরে আবর্তিত হয়েছে – প্রথমটি হলো লেবাননের রাষ্ট্র কর্তৃক অস্ত্রের একচেটিয়া অধিকার। ’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার মতে, প্রস্তাবটিতে আর্থিক ও অর্থনৈতিক সংস্কার, সীমান্ত নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ, শুল্ক বৃদ্ধি এবং ক্রসিং এবং জনসাধারণের সুযোগ-সুবিধাগুলোতে পদ্ধতি কঠোর করারও আহ্বান জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরাইলকে যে শর্ত দিল হিজবুল্লাহ

আপডেট সময় : ০২:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫