ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

‘নিষিদ্ধ’ আ.লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ জানিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেছেন, নিষিদ্ধ এই সত্তাকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের কেউ দণ্ডিত হলে তাদের আর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকবে না বলেও জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।  

শনিবার (৫ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন দাবি করে অ্যাটর্নি জেনারেল বলেন, এই নিষিদ্ধ সত্তাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে।

এ সময় তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আসাদুজ্জামান বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভিন্নতাই থাকুক ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো আশঙ্কা নেই।এ সময় তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গে বলেন, সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নেই। লেখা যেতেই পারে। কিন্তু একইসঙ্গে আমাদের সংবিধান মুক্তিযুদ্ধে রক্তের বিনিময়ে লেখা বাহাত্তরের সংবিধান। আমি বিশ্বাস করি, এটি এখনো বিশ্বের ওয়ান অব দ্য ফাইনেস্ট কনস্টিটিয়েশন। বিতর্কিত সংশোধনীগুলো বাদ দিয়ে এটি আরও যুগোপযোগী করা সম্ভব।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘নিষিদ্ধ’ আ.লীগকে যারা সহযোগিতা করবে তারাও অপরাধী: অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় : ০১:৫৬:০২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫