ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণকে বার্তা খামেনির : ‘আমেরিকার মুখে কঠিন থাপ্পড়’ দিয়েছে ইরান

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৭০ বার পড়া হয়েছে

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে : ডিগবাজী সিআইএ’র :: আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন ষ ইরানে হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন জার্মানির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই কথা বলেন। খামেনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র ‘এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি’। ইরান ‘বিজয়ী’ হয়ে উঠতে পেরেছে এবং ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’।

পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামেনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’। এর আগে তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চ‚র্ণ-বিচ‚র্ণ হয়ে গিয়েছে।’ তিনি ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।’ ‘ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে,’ বলেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর সিআইএর পরিচালক এ কথা বলেন। প্রতিবেদন ফাঁসের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। যদিও তিনি ইরানের পরমাণু কর্মসূচি ‘পুরোপুরি নির্মূল করা হয়েছে’ বলতে অস্বীকৃতি জানান। ফাঁস হওয়া ওই গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা বলা রয়েছে। প্রতিবেদন ফাঁস ও এটা নিয়ে ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার এক দিন পর সিআইএর পরিচালক বিষয়টি নিয়ে মন্তব্য করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেছেন, হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

জনগণকে বার্তা খামেনির : ‘আমেরিকার মুখে কঠিন থাপ্পড়’ দিয়েছে ইরান

আপডেট সময় : ০৯:৩৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫