ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

কুমিল্লায় মাদক কারবারির অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক চোরাকারবারের অভিযোগ তুলে এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।  (বৃহস্পতিবার, ৩ জুলাই) সকাল ৯টা দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। তিনজনই একই পরিবারের সদস্য।

ঘটনাস্থলে উপস্থিত বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয়দের অভিযোগ, নিহত তিনজন মাদক কারবারে লিপ্ত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্তাধীন।’

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় মাদক কারবারির অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ১০:৪০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫