ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

হেফাজতে ইসলাম বাংলাদেশের লোগো

চব্বিশের ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী গণঅভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতি এ আহ্বান জানান দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, চব্বিশ সালের জুলাইয়ে ছাত্র-জনতার মহাকাব্যিক গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট হাসিনার গণহত্যায় শিশু-কিশোরসহ সহস্রাধিক শহীদ হন। আহতের সংখ্যা হাজার হাজার। পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করেছেন অসংখ্য কিশোর ও তরুণ। আলেম-ওলামার সাহসী অবদান ও মাদ্রাসার শিক্ষার্থীদের বিপুল আত্মত্যাগও স্মরণীয়। সেই ঐতিহাসিক রক্তাক্ত জুলাই বছর ঘুরে আবার স্মৃতি হিসেবে ফিরে এসেছে। জুলাই গণঅভ্যুত্থানের সেই সাহসী বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল আয়োজনের আহ্বান করছি।

তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা রক্ত দিয়েছিল গণহত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনের জন্য; ভারতীয় আধিপত্যবাদের রাহুমুক্ত হয়ে এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য ; বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। আজকে জুলাইয়ের শহীদ ও আহতদের নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব যারা নিয়েছেন, তারা ব্যর্থ হলে ছাত্র-জনতার কাঠগড়ায় তাদের দাঁড়াতে হবে। জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

তারা বলেন, ভারতের দালাল, ইসলামবিদ্বেষী বাম ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থিরা প্রতিবিপ্লবের ষড়যন্ত্র এখনো করে যাচ্ছে। দেশের অভ্যন্তরে ও বাইরে বাংলাদেশের শত্রুরা শুধু সুযোগ খুঁজছে। তাদের ঠেকিয়ে দিতে জুলাইয়ের সেই ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতে হবে। আর যারা ভেতর থেকে বিশ্বাসঘাতকতা করে শত্রুর সঙ্গে হাত মেলাবে, তাদের অস্তিত্ব এই বাংলার মাটি থেকে মুছে দেওয়া হবে ইনশাআল্লাহ। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা এখনো সতর্করূপে জেগে আছে। দেশের স্বার্থে আবারও এক হয়ে রাজপথে নামতে দ্বিধা করবে না।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

আপডেট সময় : ০৭:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫