ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ৬ জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিবসহ ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের শুনানি শেষ। ১৪ জুলাই আদেশ দেবেন বিচারক।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে কনস্টেবল সুজনসহ গ্রেফতার ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরপর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়।

আজ কথা বলেছেন আসামিপক্ষের আইনজীবীরা। এর আগে, ২৯ জুন ১ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, ২০২৪ সালের ৫ আগষ্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে আসা ছাত্র জনতার ওপর চানখারপুলে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে পুলিশ। সেসময় পুলিশের গুলিতে নবম শ্রেনীর শিক্ষার্থী আনাসসহ ৬ জন প্রাণ হারান।

ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীসহ ৮ পুলিশ সদস্য মানবতাবিরোধী অপরাধের এই মামলার আসামি। গ্রেফতার আছেন শাহবাগ থানার বরখাস্ত পুলিশ পরিদর্শক আরশাদ, তিন পুলিশ কনস্টেবল সুজন, ইজাজ হোসেন ইমন ও নাসিরুল। বাকিরা পলাতক।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চানখাঁরপুলে ৬ জনকে হত্যা: অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই

আপডেট সময় : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫