ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

দাম্পত্যজীবনের ২৫ বছর পার করলেন বলিউড দম্পতি কাজল ও অজয় দেবগন। দুই ছেলেমেয়ে নিয়ে তাদের সুখের সংসার এখনো টিকে আছে। 

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল জানালেন, দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।

১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি অজয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল। তখন ক্যারিয়ারের মধ্যগগনে ছিলেন অভিনেত্রী।

হঠাৎ বিয়ের সিদ্ধান্তে কাজলের বাবা শমু মুখোপাধ্যায় চার দিন মেয়ের সঙ্গে কথা বলেননি। শেষমেশ পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন এই জুটি।

দাম্পত্যজীবনে কখনো গদগদ প্রেমের প্রকাশ দেখা যায়নি এই দম্পতির মধ্যে। অজয় সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন না। তবে কাজল বরাবরই খোলামেলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, আমরা একে অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে, আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল।

তাহলে সংসার কিভাবে টিকলো? সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, দাম্পত্য জীবনে সুখী থাকতে চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনও কখনও কানে কম শুনতে হবে।

অভিনেত্রী মনে করেন, সুখী দাম্পত্যের জন্য কিছু জিনিস ভুলে যাওয়া এবং ছেড়ে দেওয়াই আসল রহস্য। কোনও কিছু আঁকড়ে ধরে রাখায় বিশ্বাসী নন তিনি। সেই কারণেই ২৫ বছরের দাম্পত্যে টিকে গিয়েছেন অজয়-কাজল।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমাদের অনেক আগেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল : কাজল

আপডেট সময় : ০৪:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫