ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যায় না: ইরান ইস্যুতে মার্কিন সিনেটর

মার্কিন সিনেটর ক্রিস মারফি দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সত্য নয়। তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে এ কথা জানায়। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইরান নিয়ে আলোচনার জন্য মার্কিন সিনেটের রুদ্ধদ্বার বৈঠকের পর ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি এ কথা বলেন। 

তিনি বলেন, মনে হচ্ছে আমরা ইরানের পারমাণবিক কর্মসূচিকে মাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছি। প্রেসিডেন্টের দাবি আমরা এই কর্মসূচি সম্পূর্ণরূপে ধ্বংস করেছি-এটা সত্য নয়।

মারফি কঠোর ভাষায় আরও বলেন, বোমা হামলা করে জ্ঞান ধ্বংস করা যাবে না।

আরেক ডেমোক্র্যাটিক সিনেটর মার্ক ওয়ার্নারও সাংবাদিকদের বলেন, হামলার প্রভাব সম্পর্কে ট্রাম্প প্রশাসনের মূল্যায়ন তাড়াহুড়ো।

ইরানের ওপর মার্কিন হামলার বিষয়ে রুদ্ধদ্বার বৈঠকের পর সিনেটের ডেমোক্র্যাটিক নেতা সিনেটর চাক শুমারও যুদ্ধ ক্ষমতা আইন বাস্তবায়ন এবং ট্রাম্প প্রশাসনকে জবাবদিহি করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্প প্রশাসনের সুসংগত কৌশল, চূড়ান্ত লক্ষ্য বা স্পষ্ট পরিকল্পনা নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন ইরানের পারমাণবিক মজুদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সিনেটর শুমার বলে, কিন্তু আমি এই প্রশ্নের যথার্থ কোনো উত্তর পায়নি।

সিনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নারও ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা সম্পর্কে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠকের পর একটি সতর্ক মূল্যায়নের প্রস্তাব দেন।

ওয়ার্নার ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে মার্কিন হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে সাংবাদিকদের বলেন, ক্ষতির সঠিক মূল্যায়ন পেতে কিছুটা সময় লাগবে।

সূত্র: পার্সটুডে

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান

বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যায় না: ইরান ইস্যুতে মার্কিন সিনেটর

আপডেট সময় : ০৩:০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫