ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পেসারকে ছেড়ে দিলো ভারত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

হেডিংলিতে পাঁচ সেঞ্চুরির ম্যাচেও শেষ রক্ষা হয়নি। ৩৭১ রান তাড়া করে সফরকারীদের হারিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্টে হারের পর ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে পেসার হার্ষিত রানাকে। 

প্রথমে ১৮ জনের দলে রাখা হয়নি তাকে। পরে দলে নেওয়া হয়। কিন্তু একটি টেস্ট হওয়ার পরেই ছেড়ে দেওয়া হলো। কেন নেওয়া হয়েছিল, কেনই বা ছেড়ে দেওয়া হলো এমন প্রশ্নও দেশটির গণমাধ্যমে উঠছে।

হেডিংলি টেস্টের সময় দলের সঙ্গে ছিলেন হার্ষিত। কিন্তু দল বার্মিংহাম যাওয়ার বাসে উঠলেও, সেখানে তাকে দেখা যায়নি। বার্মিংহাম যেতে সময় লেগেছে ঘণ্টা তিনেক। সেখানেই দু’দিন বিশ্রাম নেবে দল। দ্বিতীয় টেস্টের আগে হার্ষিতকে ছেড়ে দেওয়া প্রসঙ্গে কোচ গৌতম গম্ভীর বলেন, “প্রধান নির্বাচকের সঙ্গে আমার কথা হয়নি। আমি কথা বলব। দলে কয়েকজনের চোট ছিল। সেই জন্য হার্ষিতকে নেওয়া হয়েছিল। এই মুহূর্তে আর কারও চোট নেই। হয়তো সেই কারণে ছেড়ে দেওয়া হয়েছে।”

হেডিংলিতে দুই ইনিংস মিলিয়ে ৮৩৫ রান করেও হেরে যায় ভারত। পাঁচটি শতরান করেন ভারতের চার ব্যাটার। কিন্তু ভারত হেরে যায় ৫ উইকেটে। ক্রিকেটের ইতিহাসে প্রথম বার এমন ঘটেছে। টেস্টের শেষ দিনে ৩৭১ রান তাড়া করে জিতে যায় ইংল্যান্ড।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর পেসারকে ছেড়ে দিলো ভারত

আপডেট সময় : ১২:৫৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫