ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দেবের পোস্ট দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমা ‘প্রজাপতি’র সাফল্যের পর এবার আসছে ‘প্রজাপতি টু’। মঙ্গলবার (২৪ জুন) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি পোস্ট করে এই সুখবরটি নিজেই জানিয়েছেন প্রযোজক-অভিনেতা দেব। 

ছবিতে তার সঙ্গে রয়েছেন পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী। ক্যাপশনে তিনি শুধু লিখেছেন, ‘প্রজাপতি টু’। এই ত্রয়ীর সম্মিলিত প্রয়াসে আবারও নতুন ম্যাজিক দেখতে পাবে দর্শক, এমনটাই আশা করা হচ্ছে। জানা গেছে, আগামী জুলাই মাস থেকেই শুরু হতে পারে ‘প্রজাপতি টু’ ছবির শুটিং।

‘প্রজাপতি’ ছবিতে দেব ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের ওপর আস্থা রেখেছিলেন এবং তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। এবার ‘প্রজাপতি টু’-তে কি দেব আবারও ছোটপর্দাকেই বেছে নেবেন? এই প্রশ্ন দীর্ঘদিন ধরে অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছিল।

এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে যে, ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি ‘প্রজাপতি টু’-তে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ‘আমি এখনই কিছু বলতে পারব না। এখনই এই নিয়ে কথা বলা সম্ভব নয়।’

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে বড়দিনে অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেবের এই ত্রয়ী বক্স অফিসে একের পর এক ম্যাজিক দেখিয়ে আসছে। বড়দিনের মৌসুমে তাদের ছবি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেবের পোস্ট দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা

আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫