ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ইরানে হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত সরকারি স্থাপনায় ‘তীব্র হামলা’ চালাতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জবাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

ইসরায়েলি জনগণকে আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে নিরাপদ বলে ঘোষণা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রতিরক্ষামন্ত্রী এই কড়া নির্দেশ দেন। এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ করে ইসরায়েল। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ইরান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তা প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা।

ইরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করা হয়নি। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগেই বলেছিলেন, ইসরায়েল হামলা বন্ধ রাখলে তার দেশও প্রতিক্রিয়া বন্ধ রাখবে। অর্থাৎ, যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছিল শর্তসাপেক্ষে। এরই মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দিল ইসরায়েলের পক্ষ থেকে তেহরানে হামলার সরাসরি নির্দেশনার মধ্য দিয়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ফের ইরানে হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫