ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে পদযাত্রা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত, কারামুক্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুন) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকারের পক্ষ থেকে দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না করলে পদযাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন তারা।

বিডিআর পরিবারের সন্তান মারুফ সরকার জানান, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ২০০৯ সালে ষড়যন্ত্রের শিকার চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর এবং কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের লক্ষ্যে আজকে আমরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছি।

তিনি আরও জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দাবি পূরণ না হয় তাহলে ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করা হবে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুপুর ১২টার মধ্যে দাবি না মানলে যমুনা অভিমুখে পদযাত্রা

আপডেট সময় : ১১:১৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫