ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ৮ দিনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ৫ শতাধিক বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইরান। এর মধ্যে গতকাল শুক্রবার রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে অন্তত ৪০টি ড্রোন।

তবে এসব ড্রোনের ৯৯ শতাংশকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে ইসরায়েলের বিমান বাহিনী (আইএএফ)।

শুক্রবার এক বিবৃতিতে আইএএফের পক্ষ থেকে বলা হয়েছে, “শুক্রবার রাতভর ইসরায়েলে অন্তত ৪০টি ড্রোন নিক্ষেপ করেছে ইরানের সামরিক বাহিনী। এছাড়া গত ১৩ জুন থেকে এ পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। তবে এসব ড্রোনের ৯৯ শতাংশ অর্থাৎ ৪৭০টিরও বেশি ড্রোন আমরা লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছি।”

অধিকাংশ ড্রোন ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্ফাহান থেকে ছোড়া হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে আইডিএফের বিবৃতিতে।

এদিকে শুক্রবার রাতে ইরানে অভিযান চালিয়েছে আইএফও। সেই অভিযানে নিহত হয়েছেন ইরানের সামরিক বাহিনীর এলিট শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)-এর ড্রোন ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

ইসরায়েলে এ পর্যন্ত ৫ শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

আপডেট সময় : ০৮:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫