ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

ইরানিদের অটল থাকার আহ্বান খামেনির

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

ইসরাইলের আগ্রাসনে ভয় না পেয়ে অটল থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।

তিনি আরও বলেন, আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।

এদিকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ওই পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে।

পেজেশকিয়ান আরও লেখেন, একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারব।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

ইরানিদের অটল থাকার আহ্বান খামেনির

আপডেট সময় : ০৭:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫