ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

খেলা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে দ্রুত পলায়ন করেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ইসরাইলি পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ জানিয়েছে, বৃহস্পতিবার বেইতার জেরুজালেম ও হাপোয়েল বেয়ারশেবার মধ্যে একটি ফুটবল ম্যাচ চলাকালে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ সময় সাইরেন বেজে উঠলে ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ ও তার স্ত্রী স্টেডিয়াম থেকে পালিয়ে যায়।

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার কারণে বৃহস্পতিবার রাতে দেশটির ফুটবল প্রতিযোগিতা ‘ইসরাইল কাপ’-এর ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়।

এদিকে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ৬০০ দিনেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার সমর্থনে আমাদের পরের ধাপের অভিযান আরও কার্যকর হবে।

আনসারুল্লাহ মহাসচিব বৃহস্পতিবার বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রতিক্রিয়া যত কঠোরই হোক না কেন, প্রিয় ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইয়েমেনি জনগণের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

মেহের নিউজের প্রতিবেদন অনুযায়ী, গাজার সমর্থনে অভিযান ব্যাখ্যা করে আনসারুল্লাহ নেতা বলেন, ‘এ সপ্তাহে আমরা দখলদার ইসরাইলের গভীরে ১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে অভিযান চালিয়েছি। এগুলোর মাধ্যমে ইসরাইলের জাফা, হাইফা, আশকেলন এবং উম্মে আল-রাশাশে ইসরাইলি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। লোহিত সাগর ইসরাইলি বাহিনীর জন্য সাহায্য বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে ইসরাইলি শত্রুদের জন্য নৌযান চলাচল নিষিদ্ধ রয়েছে’।

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, দখলদার ইসরাইলের বেন-গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

বিমানবন্দরে হামলাটি সফল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ হামলার পর বেন-গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং লাখ লাখ ইহুদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়।

অন্যদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের উপ-তথ্য কর্মকর্তা নাসরুদ্দিন আমের এক বিবৃতিতে বলেছেন, বেন-গুরিয়ন বিমানবন্দর এখন আর নিরাপদ নয়। এ বিমানবন্দরে ইয়েমেনি সামরিক অভিযান অব্যাহত থাকবে।

নাসরুদ্দিন আমেরের মতে, গাজায় হামলা বন্ধ ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সমস্ত বিদেশি বিমান সংস্থাগুলোর উচিৎ তাদের নিজেদের ও যাত্রীদের নিরাপত্তার জন্য বেন-গুরিয়ন বিমানবন্দর এড়িয়ে চলা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

খেলা ছেড়ে স্ত্রীকে নিয়ে পালালেন ইসরাইলি প্রেসিডেন্ট

আপডেট সময় : ১০:৫৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫