ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার করতে হবে: মাওলানা জালালুদ্দীন রামলীলা ময়দানের সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি রাজনীতিতে কী বার্তা দিচ্ছে? ২ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি

পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে এগিয়ে আসছিলেন এবং সতর্ক করার পরও থামেননি বলে বিএসএফ দাবি করেছে।

বিএসএফ এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্তবেষ্টনীর দিকে একজন ‘সন্দেহজনক ব্যক্তি’ এগিয়ে আসছিলেন।

সীমান্তরক্ষীরা তাকে থামতে বলে চ্যালেঞ্জ করে। কিন্তু তিনি এগিয়ে যেতে থাকায় তারা গুলি চালাতে বাধ্য হয়। ঘটনাস্থলেই তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়।

বাহিনীর প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, নিহত ব্যক্তির চুলে পাকা ভাব রয়েছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত-অধীকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। ওই হামলাকে সাম্প্রতিক দশকের ‘নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ’ হামলা হিসেবে অভিহিত করে নয়াদিল্লি।

ভারতের অভিযোগ, ইসলামপন্থী ওই হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিয়েছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

বিএসএফ জানায়, শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের বেড়ার দিকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে এগোতে দেখা যায়। তাকে থামতে বলা হলেও সে অগ্রসর হতে থাকে, তাই বাহিনী গুলি চালাতে বাধ্য হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লির রাজপথে বিরোধীদের শক্তি প্রদর্শন, চাপে মোদি সরকার

পাকিস্তানিকে গুলি করে হত্যা করল ভারতীয় বাহিনী

আপডেট সময় : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫