ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ আজ, সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ২৬১ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আজ আদেশ দেবেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) সকাল পৌনে ১১টায় বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রিটের আদেশ দেবেন।

এদিকে আলোচিত এই রিটের আদেশকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশের গেটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাজার গেট, বার কাউন্সিল গেটে সেনাবাহিনী, পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেন হাইকোর্ট।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

ইশরাকের শপথ ইস্যুতে রিটের আদেশ আজ, সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার

আপডেট সময় : ১০:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫