ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপুর বাসায় ছেলের জন্মদিনের কেক কাটলেন শাকিব

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ২৬০ বার পড়া হয়েছে

ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসের গর্ভে ধারণ করা ছেলে আব্রাম খান জয়কে কতটা ভালোবাসেনস শাকিব খান, তা স্পষ্ট। অনুরাগীরা মনে করছেন, ছেলের জন্মদিনের কেক কাটতেই বুঝি সুদূর মার্কিন মুলুক থেকে ঢাকায় উড়ে এসেছেন ঢালিউড কিং! শনিবার রাতে দেখা মিলল সেই দৃশ্যই। ছেলে জয়ের হাতে হাত রেখে কেক কাটছেন শাকিব।

এদিকে অপু-শাকিবের বিচ্ছেদ হলেও জন্মদিনে বাবা-মা দুজনের আদরই পেল ছোট্ট জয়। তা দেখে নেটিজেনরাও বেশ উচ্ছসিত। তবে তারা ধারণা করছেন, অপু বিশ্বাসের বাসায় উপস্থিতি ঘটেছে শাকিবের, আর বাবা-ছেলের এই আদূরে মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করেছেন অপু নিজে। যদিও এ বিষয়ে অপু বিশ্বাস কিছু বলেননি। শুধু ক্যাপশনে লিখেছেন, ‘যখন বাবা আর ছেলে এক হয়, তখন কেকের স্বাদ আরও মিষ্টি হয়’।

এছাড়াও জয়ের জন্মদিনে বড় ভাইকে শুভেচ্ছা জানায় শাকিব খানের আরেক পুত্র শেহজাদ খান বীর। বুবলীর ফেসবুক পেজ থেকে বীরের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে শেহজাদ খানকে বীরকে বলতে শোনা যায়, ‘হ্যাপি বার্থ ডে জয় ভাইয়া। আই লাভ ইউ সো মাচ।

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নিয়মিত হোন অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে পরিচয় হওয়ার পর এক পর্যায়ে বিয়ের খবর নিয়ে আসেন অপু বিশ্বাস। একটি বেসরকারি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে আসেন। জানান, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন তিনি ও শাকিব খান। কলকাতায় তাদের সন্তানের জন্ম হয়। একই বছর বিবাহ বিচ্ছেদ হয় শাকিব খান ও অপু বিশ্বাসের।

এদিকে ঢাকাই চিত্রনায়িকা বুবলীর সঙ্গেও সংসার ছিল শাকিবের। তাদের ঘরেও রয়েছে এক ছেলে-শেহজাদ খান বীর। যদিও বর্তমানে অপু বিশ্বাস বা বুবলী- কাউকেই সঙ্গ দেন না শাকিব। অন্যদিকে অপু-বুবলীর সম্পর্ক দা-কুমড়া হলেও শাকিবের দুই ছেলে জয় ও বীরের মধ্যে যোগাযোগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

অপুর বাসায় ছেলের জন্মদিনের কেক কাটলেন শাকিব

আপডেট সময় : ০৭:২৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪