ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৯৭১ সালের পর প্রথমবার ভারতের গুজরাটে পাকিস্তানের হামলা

ভারতের গুজরাটে ১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম পাকিস্তান আঘাত হেনেছে বলে দাবি করেছেন লাহোরের গভর্নমেন্ট কলেজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনৈতিক বিজ্ঞানের শিক্ষার্থী জাঘম আব্বাস।

ভারতীয় সংবাদমাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান। প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ২৬টি স্থানে হামলার লক্ষ্য ছিল।  লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমানঘাঁটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল।

এ নিয়ে শনিবার ভোরে নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানি তরুণ আব্বাস লেখেন, ‘জায়নবাদী কল্পনার অনুপ্রেরণায় ভারত যে ‘নতুন বাস্তবতা’ চাপিয়ে দিতে চেয়েছিল, তা পাকিস্তান প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ভারত একাধিকবার আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে পাকিস্তানের বেসামরিক এলাকায় ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছিল। আজ সকালে পাকিস্তান এর প্রতিক্রিয়ায় অপারেশন বুনয়া নুম মারসূস চালায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

১৯৭১ সালের পর প্রথমবার ভারতের গুজরাটে পাকিস্তানের হামলা

আপডেট সময় : ১২:৩৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫