ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম আজহারের মুক্তিতে দেরি, বিস্মিত-ব্যথিত জামায়াত

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ ফের পেছানোর ঘটনায় বিস্মিত এবং ব্যথিত জামায়াতে ইসলামী। এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (২২ এপ্রিল) হাইকোর্টে এটিএম আজহারুল ইসলামের জামিন শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা খুবই বিস্মিত এবং ব্যথিত যে ৫ আগস্টের পর যারা আওয়ামী ফ্যাসীবাদের কাছে অন্যায়ভাবে আটক ছিল, তারা সকলেই মুক্তি পেয়েছেন। এটিএম আজহারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, এসবের সঙ্গে তার তিলমাত্র সম্পৃক্ততা নেই। আইনজীবীরা যতটুকু সম্ভব আদালতে তা আদালতে প্রমাণ করতে সক্ষম হয়েছেন।

জামায়াতের এই নেতা জানান, ৮ মাস সময় পার হয়ে গেল। দেশের মানুষ যারা ন্যায়বিচারের অপেক্ষা করছেন তারা সবাই ব্যথিত। তবে আমরা হতাশ নই। আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করব।

তিনি আরও জানান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করব আদালতের কাছে আমরা ন্যায়বিচার পাব।

সকলেই মুক্তি পেলেন একটা লোক মুক্তি পেলেন না এই দায় জনগণের, সরকারের এবং প্রশাসনের বলেও উল্লেখ করেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের মামলায় নিজেই লড়তে চান শামসুল হক টুকু

এটিএম আজহারের মুক্তিতে দেরি, বিস্মিত-ব্যথিত জামায়াত

আপডেট সময় : ১২:৪৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫