ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বিয়ের পর মেহজাবীনের ‘বিশেষ দিন’

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

২০০৯ সালে এক প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক বিজ্ঞাপনে মন জয় করেছেন দর্শকের। শুধু ছোট পর্দাতেই নয়, বড় পর্দায়েও অভিষিক্ত হয়ে জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী।  

এর পাশাপাশি মেহজাবীনের ব্যক্তিগত জীবনও আলোচনায়। মাস কয়েক আগে মেহজাবীনের দীর্ঘ ১৩ বছরের প্রেমের পূর্ণতা পায়; বিয়ে করেন পরিচালক আদনান আল রাজীবকে।

এদিকে গত শুক্রবার ছিল মেহজাবীনের জন্মদিন। অর্থাৎ বিয়ের পর প্রথম জন্মদিন উপভোগ করবেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে মেহজাবীন বলেছিলেন, ‘বিয়ের পর পরই শ্বশুরবাড়িতে উঠেছি। এবারের জন্মদিন যথারীতি স্বামীর বাড়িতে যেমন সময় কাটবে ঠিক তেমনি আমার বাবা মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও দিনটি বিশেষভাবে উদযাপন করব ইন্শাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, সুখে রাখেন।’

গত ২৩ ফেব্রুয়ারি দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্ককে পরিণয়ে আনেন মেহজাবীন চৌধুরী। পরিচালক রাজিব আল আদনানকে বিয়ে করে এখন সুখের দাম্পত্য তাদের।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের পর মেহজাবীনের ‘বিশেষ দিন’

আপডেট সময় : ১২:২৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫