ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

চলতি বছরে প্রথম টেস্টে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর টেস্টে ফিরছে দুই দলই, ফলে ম্যাচ ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে রয়েছে বাড়তি আগ্রহ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

সিলেটের স্পোর্টিং উইকেটকে ভাবনায় রেখে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সঙ্গে দুই স্পিনার ও ৬ স্পেশালিস্ট ব্যাটার। নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ পেস আক্রমণ সামলাবেন সিলেট টেস্টে। স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গী হবেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৮ টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৮টিতে, জিম্বাবুয়ের জয় ৭ টেস্টে। ড্র হয়েছে তিন টেস্ট। ২০২১ সালে হারারেতে দুই দলের সর্বশেষ লড়াইয়েও জিতেছিলো বাংলাদেশ। সবশেষ তারা টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে হারারেতে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

২০২০ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছে জিম্বাবুয়ে। মিরপুরের ঐ টেস্ট ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ঐ টেস্টে ২০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।

জিম্বাবুয়ে একাদশ- ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কুরান, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫