ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী লড়াইয়ে বাধা পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম তিন ম্যাচে জিতেছিল বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে এসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের মুখ দেখেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। তাতে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে কঠিন সমীকরণ মাথায় নিয়ে আজ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। 

এই ম্যাচে জয় পেলেই আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হবে বাংলাদেশের। তাতে মিলবে বিশ্বকাপের টিকিট। তবে হারলেও টিকে থাকবে আশা, সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও রানরেটের ওপর নির্ভর করতে হবে।

ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিয়েছে ৬টি দল। তাদের মধ্যে ২ দল যাবে বিশ্বকাপের মূল পর্বে। এরই মধ্যে ৪ ম্যাচে টানা ৪ জয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। বিশ্বকাপের মূল পর্বের টিকিট বাকি আছে তাই মাত্র একটি। যার জন্য জন্য বাংলাদেশ, স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ লড়ছে। যদিও কাগজে কলমে এগিয়ে রয়েছে জ্যোতিরাই। ৪ ম্যাচে বাংলাদেশের ৬ পয়েন্ট, তারা আছে দ্বিতীয় স্থানে।

তার পরেই আছে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আজ বাংলাদেশ জিতলেই সবাইকে ছাড়িয়ে যাবে, এই টুর্নামেন্টে থেকে দ্বিতীয় দল হিসিবে নিশ্চিত হয়ে যাবে ভারতের টিকিট। তবে হেরে গেলে রান রেটের হিসেব কষতে হবে জ্যোতিদের। চলমান টুর্নামেন্টে স্বাগতিক পাকিস্তান দুর্দান্ত ছন্দে থাকলেও এই ফরম্যাটে সবশেষ কয়েক দেখার হিসেবে এগিয়ে রয়েছে বাংলাদেশই।

অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা এই টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে ভালো খেলেছি, সেই ধারাবাহিকতাই শেষ ম্যাচে (পাকিস্তানের বিপক্ষে) টানতে চাইবো অবশ্যই। তার আগে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে। তবে এটা একটা দিন, মানসিকভাবে আমরা চাইলেও অনেক কিছু পরিবর্তন করতে পারব না। তবে আমরা যা করতে পারব সেটা হলো মাঠে শক্তিশালী রূপে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারি পাশাপাশি নিজেদের ওপর ভরসা রাখতে হবে যে আমরা শেষ কয়েক ম্যাচে যা করেছি এই ম্যাচেও সেটা করতে পারব।’

টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলেও জ্যোতির হতাশার কারণ ছিল বোলিং ও ফিল্ডিং ডিপার্টমেন্ট নিয়ে। চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে সেটা কাটিয়ে উঠতে। তবে পারেননি। যদিও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেও এই দুই ডিপার্টমেন্ট ভাবাচ্ছে জ্যোতিদের। বলেন, ‘আমাদের ভালো ব্যাটিং করতে হবে, স্কোরবোর্ডে আরো বেশি রান তুলতে হবে। কারণ এই ধরনের উইকেটে রান পাওয়া তুলনামূলক সহজ। না হলে প্রতিপক্ষকে আটকানো কষ্টকর।

এছাড়া শেষ ম্যাচে আমাদের ফিল্ডিংয়ে আরো বেশি মনোযোগী হতে হবে, বোলারদের সঠিক জায়গায় বোলিং করতে হবে আর ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট নিতে হবে। যা আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিতে ব্যর্থ হয়েছি।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণী লড়াইয়ে বাধা পাকিস্তান

আপডেট সময় : ১০:৫২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫