ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

রাজধানীতে কফি হাউজে তরুণীকে মারধর, আটক ৩

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউজে’ এক তরুণীকে মারধরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আপন কফি হাউজের মালিক জিয়াউর রহমান, ম্যানেজার আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।

রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, রাজধানীর তালতলায় আপন কফি হাউজের সামনে এক তরুণীকে মারধরের একটি ভিডিও আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ঘটনাটি গত ১১ এপ্রিলের।

তবে ঘটনার পর মারধরের শিকার ওই তরুণীর খোঁজ মিলছে না। তার খোঁজ করছে পুলিশও।

আটকরা পুলিশকে জানিয়েছেন, ভুক্তভোগী ওই তরুণী আপন কফি হাউজে প্রায় এসে বিরক্ত করতো। আটক তিনজনই ভুক্তভোগী তরুণীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন।

ওসি আতাউর আরও বলেন, আমরা তাদের বক্তব্যের সত্যতা নিশ্চিত করার জন্য ভুক্তভোগী তরুণীকে খুঁজছি। কিন্তু তাকে পাচ্ছি না। তার মোবাইল নম্বর, বাসার ঠিকানা কিছুই পাওয়া যাচ্ছে না। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীতে কফি হাউজে তরুণীকে মারধর, আটক ৩

আপডেট সময় : ১০:৩৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫