ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অনিচ্ছায় তালাকনামায় স্বাক্ষর করলে কি বিবাহবিচ্ছেদ হয়ে যায়? অভিযোগ তুলে এনসিপি থেকে নেতার পদত্যাগ ‘হাজিদের অর্থ ফেরত পাওয়া তারেক রহমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য’ দিল্লির মঞ্চে জ্ঞানেশকে নিশানা করে মমতার হুঁশিয়ারি রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির ইহুদি-আরব যৌথ সরকারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসুন, বিরোধী দলকে স্বরাষ্ট্রমন্ত্রী নারীর ব্যবহৃত বিছানায় নন-মাহরাম পুরুষের বসা বা ঘুমানো কি জায়েজ?

২৩ দিনে ২২৪ বার গাজার আবাসিক এলাকায় ইসরাইলের হামলা

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুগুলোয় প্রতিনিয়তই বাড়ছে ইসরাইলি হামলা। সম্প্রতি ইসরাইলের ৩৬টি হামলা বিশ্লেষণ করে দেখা গেছে, বেশির ভাগ হামলায়ই নারী ও শিশুদের টার্গেট করা হয়েছে। এ ছাড়াও ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত আবাসিক ভবনও শরণার্থী তাঁবুতে ইসরাইলি হামলার প্রায় ২২৪টি ঘটনা ঘটেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, গাজাজুড়ে সামরিক হামলায় ‘কেউ কোথাও নিরাপদ নয়’। এএফপি।

গাজার নিপীড়িত মানুষের কথা উল্লেখ করে শামদাসানি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে লোকজনকে নিরন্তর ‘জোরপূর্বক স্থানান্তর’ করা হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে আমাদের অফিসের নথিভুক্ত তথ্য অনুসারে, মৃত্যুর একটি বড় শতাংশ শিশু ও নারী।’

সেসময় এ কর্মকর্তা দেইর আল বালাহতে আবু ইসা পরিবারের কথা উল্লেখ করেন। তার তথ্যানুযায়ী, একটি আবাসিক ভবনে ৬ এপ্রিল একটি মেয়ে, চার নারী এবং একটি চার বছর বয়সি ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে। উচ্ছেদের বিষয়ে তিনি আরও বলেন, ‘ইসরাইলের সামরিক আদেশে বেসামরিক নাগরিকরা খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় আশ্রয় নেয়। কিন্তু সেই এলাকার তাঁবুতেও হামলা অব্যাহত ছিল। ১৮ মার্চ থেকে এ ধরনের অন্তত ২৩টি ঘটনা রেকর্ড করা হয়েছে।’

এরপর শামদাসানি ইসরাইলি সেনাবাহিনীর ৩১ মার্চের একটি আদেশের কথা উল্লেখ করেছেন। সেখানে গাজার প্রাণকেন্দ্র রাফাহতে বড় আকারের স্থল অভিযান শুরু হয়। ইসরাইলের বাস্তচ্যুতির বিষয়টিকে নিন্দা জানিয়ে শামদাসানি আরও বলেন, ‘অধিকৃত অঞ্চলের মধ্যে বেসামরিক জনসংখ্যাকে স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা জোরপূর্বক স্থানান্তরের সমান। এ বিষয়টি চতুর্থ জেনেভা কনভেনশনের একটি গুরুতর লঙ্ঘন এবং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।’

আপলোডকারীর তথ্য

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৩ দিনে ২২৪ বার গাজার আবাসিক এলাকায় ইসরাইলের হামলা

আপডেট সময় : ১০:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫