ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ মাঠে নামছে বিএনপি

  • চেতনায়২৪ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটির পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) প্রতিবাদ ও সংহতি র‍্যালী করা হবে।

বুধবার বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেল ৪টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হবে। পরে কাকরাইল, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

ঢাকা ছাড়াও দেশের সব মহানগরে আজ এই কর্মসূচি পালন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে প্রতিবাদ ও সংহতি র‍্যালীতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফের ২৫ এজেন্সির নিয়ন্ত্রণে যাওয়ার আশঙ্কা বায়রার একাংশের

গাজায় গণহত্যার প্রতিবাদে আজ মাঠে নামছে বিএনপি

আপডেট সময় : ১০:৪৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫